Published : 10 Apr 2017, 06:59 PM
সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা ব্যবসা কিনতে তোশিবা’র সঙ্গে কথা বলছে, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
প্রতিষ্ঠান দু’টির মধ্যে কথা হলেও চুক্তি বাস্তবায়ন হবে কিনা সে ব্যাপারে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এক বিবৃতিতে ভেসটেল-এর পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে এবং কৌশলগত কারণে তোশিবার সঙ্গে কথা চলছে।
২০১৫ সালে হিসাব জালিয়াতির ঘটনার পর নড়বড়ে অবস্থায় রয়েছে তোশিবা’র ব্যবসা। এই ঘটনায় কয়েকশ’ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
ওই ঘটনার পর বারবার ব্যবসায় ফেরার ইঙ্গিত দিলেও সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারেনি তোশিবা। আগের বকেয়া পরিশোধ করতে গিয়ে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি তাদের দেশের বাইরে পরিচালিত নিউক্লিয়ার প্লান্ট ও মেমোরি চিপ প্রস্তুতকরণের ব্যবসায় বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
চলতি বছর মার্চে তোশিবা’র চিপ ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করে চুক্তিভিত্তিক ইলেক্ট্রনিক যন্ত্রাংশ নির্মাতা তাইওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন।
নিজেদের পারমাণবিক অপারেশনের ৬৩০ কোটি মার্কিন ডলার ভর্তুকী দিতে মারকিউ ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবসায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ বা পুরোটাই বিক্রি করার চিন্তাভাবনা করছে তোশিবা।