Published : 10 Feb 2017, 05:23 PM
ক্রমান্বয়ে ৩০টি এনবিএ দল ই-স্পোর্টসের একই বিভাগে খেলবে, তবে প্রাথমিকভাবে কয়েকটি দলকেই বেছে নেওয়া হবে বলে, জানিয়েছে বিবিসি।
২০১৮ সাল থেকে খেলা শুরু হবে এনবিএ ২কে ই-লিগ হিসেবে পরিচিত এই বাস্কেটবল ই-লিগ এর। পাঁচজনের একটি দল পাঁচ মাস মেয়াদী এক সেশনে খেলবে যা সত্যিকার এনবিএ সেশনের মতোই হবে।
এই দলে নির্বাচিত খেলোয়াড়দের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আর খেলোয়াড়দের আসল চেহারার বদলে গেইমে ভিনগ্রহের প্রাণী হিসেবে উপস্থাপন করা হবে।
“আমরা বিশ্বাস করি, আমাদের ভক্ত আর বেড়ে ওঠা তরুণ ই-স্পোর্টসভিত্তিক সমাজ এই পদক্ষেপের মাধ্যমে নিজেদেরকে আরও উন্নত করার জন্য এক অনন্য সুবিধা পেতে যাচ্ছে,” বলেন এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার।
“এনবিএ এবং এই প্রতিষ্ঠানের সব ভক্তের উদ্যম মিলিয়ে আমরা সহযোগিতার এক প্রমাণিত ক্ষেত্র পেতে যাচ্ছি,” বলেন টেইক-টু এর চেয়ারম্যান স্ট্রস জেলনিক।
তিনি আরও জানান, “নতুন এই যাত্রার মাধ্যমে এনবিএ আর টেইক-টু সম্মিলিতভাবে ই-স্পোর্টসের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে আর উত্তেজনার মাত্রাকেও নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”