২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইএমসি কেনা শেষে কর্মী ছাঁটাইয়ে ডেল

বুধবার ডেটা স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ইএমসি কর্পোরেশন-কে কেনার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে ডেল। এবার দুই থেকে থেকে তিন হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে কম্পিউটার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

এই কর্মী ছাঁটাইয়ের অশিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্রে করা হবে। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন, বিপনণ খাত, আর প্রশাসনিক বিভাগ থেকেই মূলত এই ছাঁটাই করা হবে বলে জানিয়েছে বিবিসি। ।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১ লাখ ৪০ হাজার কর্মী কাজ করছেন। ডেল-এর একজন মুখপাত্র ডেভ ফার্মার বলেন, "আকার বড় হওয়ার বিষয়টিতো স্বাভাবিক, তার সঙ্গে কিছু বিষয় আছে যেগুলো আমাদের ব্যবস্থাপনা করা প্রয়োজন আর এক্ষেত্রে কিছু কর্মী ছাঁটাই করা হবে।" তবে, ওই প্রতিবেদন সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।  

চলতি বছর মার্চে ডেল-কে বিশ্বের বৃহত্তম ডেটা স্টোরেজ ‘ইএমসি’ কেনার অনুমতি দেয় ইউরোপিয়ান নিয়ন্ত্রকরা। ৬৭০ কোটি ডলারের বিনিময়ে ইএমসি কিনে ডেল।

বিশ্বের এই বৃহত্তম ডেটা স্টোরেজ কেনার চেষ্টায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) অনুমতি পাওয়াটাই ডেল-এর জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল বলে সে সময় জানা যায়। মার্কিন প্রতিষ্ঠান ডেল-এর বিশ্বাস, ইএমসি কেনার ফলে ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে আইবিএম, সিসকো সিস্টেমস এবং হিউলেট-প্যাকার্ড-এর সঙ্গে আরও ভালো বাজার প্রতিযোগিতা সৃষ্টি করতে পারবে তারা। তবে ইউরোপিয়ান কমিশন মন্তব্য করেছে, প্রতিষ্ঠান দুটি একত্রিত হওয়ার পরও কঠিন বাজার প্রতিযোগিতার সম্মুখীন হবে।