২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্র্যাজার্স পর্ন দর্শকদের ডেটা ফাঁস

এক ডেটা লঙ্ঘনের ঘটনায় ফাঁস হয়েছে পর্ন সাইট ব্র্যাজার্স-এর প্রায় আট লাখ নিবন্ধিত ব্যবহারকারী।

তাহমিন আয়শা মুর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

এই সাইটের সঙ্গে সংশ্লিষ্ট ফোরাম, যেগুলোতে পর্নভক্তরা তাদের প্রিয় দৃশ্য আর পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করেন, ওই ফোরামগুলো থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট-এর বিস্তারিত তথ্য নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। 

চ্যাট ফোরামে আক্রমণকারীরা ভিবুলেটিন সফটওয়্যার ব্যবহার করে এই তথ্য হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্র্যাজার্স জানিয়েছে, তারা লগইন নামগুলোর ব্যবহার করে জালিয়াতি কমানোর চেষ্টা চালাচ্ছে।

ব্র্যাজার্সফোরাম সাইট থেকে এই ডেটা নেওয়া হয়, এতে দেখা যায় অনেক ব্যবহারকারী এই ফোরাম আর পর্ন সাইটটির জন্য একই ক্রেডেনশিয়াল অর্থাৎ হুবহু একই ইউজারনেইম-পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই ডেটা ২০১৩ সালেই হাতিয়ে নেওয়া হয়, কিন্তু তা এতদিন পর সবার নজরে আনা হয়েছে।

নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট এই ডেটাগুলো সঠিক বলে নিশ্চিত করেছেন।

এই ডেটা লঙ্ঘন ফোরাম চালাতে ব্যবহৃত ভিবুলেটিন সফটওয়্যারের মাধ্যমেই হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ব্র্যাজার্স। 

ব্যবহারকারীদের ক্রেডেনশিয়াল ব্যবহার করে যাতে তাদের ক্ষতি করা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।