১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদুরে পোশাক গায়ে কুকুরটি আসলে একটি রোবট

এতে এমন একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যেটি ব্যবহৃত হয়েছিল বছর দুয়েক আগেই। সেটি পরে কোরিয়ার বয়ব্যান্ড বিটিএস-এর সঙ্গে নাচে অংশ নিয়েছিল স্পট।

আদুরে পোশাক গায়ে কুকুরটি আসলে একটি রোবট
ছবি: বস্টন ডায়নামিক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:26 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

রোবটকে যে কাপড় পরানো সম্ভব, এবার তারই জলজ্যান্ত প্রমাণ দেখাল মার্কিন রোবট নির্মাতা কোম্পানি।

‘স্পট’ রোবটকে এবার কুকুরের পোশাক পরানোর এ কাণ্ড ঘটিয়েছে ‘বস্টন ডায়নামিক্স’। কোম্পানিটি সেটি প্রকাশ করেছে ৫২ সেকেন্ড দীর্ঘ এক ভিডিও’তে।

প্রযুক্তি সাইট টেকরেডার বলছে, ওই ভিডিও’তে কোম্পানি নতুন কোনও প্রযুক্তি বা রোবটিক খাতের যুগান্তকারী কোনও আবিষ্কার দেখায়নি, বরং এতে কুকুরের কার্টুন সদৃশ পোশাক পরে একটি স্পট রোবটকে আরেকটি পোশাকবিহীন স্পট রোবটের সঙ্গে নাচতে দেখা গেছে।

ভিডিওটির প্রথম দেখায় অনেকেরই এমন মনে হতে পারে, কোম্পানিটি কোনও অ্যানিমেশন স্টুডিও ভাড়া করে ৭৫ হাজার ডলারের এ রোবটের ওপর আদুরে বা কিউট কোনও কুকুরের ‘সিজিআই’ বসিয়েছে। তবে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকরেডার।

ভিডিও’র ব্যাখ্যা অনুসারে, “স্পার্কলস এমন এক কাস্টম পোশাক, যা স্পটের জন্যই বিশেষভাবে ডিজাইন করা। এর লক্ষ্য হল, রোবটিক, শিল্প ও বিনোদনের বিভিন্ন খুঁটিনাটি খুঁজে দেখা।”

অন্যভাবে বললে, এটি নীল ও সাদা রঙের ‘শিপডগ’ পোশাক, যা একটি স্পট রোবটের ওপর বসানো যায়।

টেকরেডার বলছে, এটা কেবল এমন আদুরে ও প্রায় বাস্তব দেখানো নয় যেখানে স্পটের ধাতব পা কেবল দেখা যায়। বরং স্পার্কলস নড়াচড়াও করে। উদাহরণ হিসেবে, এতে এমন একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যেটি ব্যবহৃত হয়েছিল বছর দুয়েক আগেই। সেটি পরে কোরিয়ার বয়ব্যান্ড বিটিএস-এর সঙ্গে নাচে অংশ নিয়েছিল স্পট। এর উপলক্ষ ছিল, হুন্দাই মোটর গ্রুপের সঙ্গে বস্টন ডায়নামিক্সের চুক্তি উদযাপন।

রোবটটির পোশাকের চেহারা ও চোখের পাতা নড়াচড়া করে না। এর পরও, এ কুকুর ধাঁচের রোবটকে অনেক কাজই করতে দেখা গেছে। এ ছাড়া, বন্ধুত্বসুলভ কুকুর ছানার নতুন পোশাক ও অ্যানিমেশনের কারণে রোবটটিকে তেমন রোবটিক মনে হয় না। আর একে দেখলেই জড়িয়ে ধরে আদর করার ইচ্ছা জাগবে অনেকের - উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

স্পার্কলস বিভিন্ন ধরনের গতিবিধি পরিচালনা করতে পারলেও এর বেশিরভাগ সেন্সরই ঢাকা পড়ে যায় এর পোশাকে। এর মানে দাঁড়ায়, এটি বাড়িতে রাখার মতো যথেষ্ট উপযোগী নাও হতে পারে। এ ছাড়া, এর মাথায় যে চেহারা বসানো হয়েছে, সেটি দিয়ে কুকুরের কোনো খেলনাও ওঠানো সম্ভব নয়।

এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে আধুনিক হিউম্যানয়েড রোবট আনার ইঙ্গিত দেওয়ার কিছুদিন পরই এ ভিডিও প্রকাশ করল বস্টন ডায়নামিক্স। সাধারণত এ ধরনের নতুন রোবট উন্মোচনের বিষয়টি অনেকের কাছে ভীতিকর হলেও এই পোশাকের কারণে ‘রোবটটিকে দেখলেই মায়া চলে আসে’।