১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরপুরে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন ফ্ল্যাগশিপ শাখা

এ শাখায় মিউজিকপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ এক্সপেরিয়েন্স জোন, যেখানে বিভিন্ন অডিও ডিভাইস সরাসরি ব্যবহার করে দেখা যাবে।

মিরপুরে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন ফ্ল্যাগশিপ শাখা
মিরপুর-১ নম্বরে নতুন ফ্ল্যাগশিপ আউটলেট গ্যাজেট অ্যান্ড গিয়ারের। ছবি: গ্যাজেট অ্যান্ড গিয়ার

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 06:46 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

মিরপুর-১ নম্বরে নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার।

নতুন আউটলেটে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন ও লাইফস্টাইল গ্যাজেট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে অ্যাপল, মার্শাল, বোস, জেবিএল, হারমান কার্ডন, বেলকিন, ইউএজি, স্পিজেন, টরাস, টুকানো, পিটাকা, স্ক্রস, ডিজেআই, গোপ্রো, স্যানডিস্ক, গুগল, স্টারলিংক, মেটা এবং অ্যামাজন।

১৪-১৫ দারুস সালাম রোডে তৌহিদ ফাউন্ডেশন কমপ্লেক্সের এ শাখায় মিউজিকপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ এক্সপেরিয়েন্স জোন, যেখানে বিভিন্ন অডিও ডিভাইস সরাসরি ব্যবহার করে দেখা যাবে।

এ শাখায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শূন্য ইএমআই সুবিধা, এক্সক্লুসিভ উপহার এবং নির্বাচিত পণ্যে বিশেষ অফার থাকার কথা বলেছে ২০১১ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি।