২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের লেনদেনের শীর্ষে ওয়ালটন

সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে নতুন তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 07:09 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

সোমবার এ পুঁজিবাজারে ওয়ালটনের ৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনেদেন হয়েছে ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেনের ৫ দশমিক ২১ শতাংশই ওয়ালটনের।

এদিন ১৯ হাজার ১১১ বার হাতবদলে ওয়ালটনের ৫ লাখ ৪২ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার ওয়ালটনের শেয়ার লেনদেন হয়েছে ৯৪০ টাকা ৪০ পয়সায়।

এই নিয়ে নয় দিন ধরে দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে ওয়ালটনের শেয়ার। এই নয় দিনই দামের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এই কোম্পানির শেয়ার।   

প্রযুক্তি খাতের দেশীয় কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তুলেছে।

প্রথম লেনদেনে ওয়ালটনের দর বেড়েছে ৫০%

ওয়ালটনের আইপিও নিয়ে সালমান এফ রহমানের প্রশ্ন  

২০২০ সালের শুরুর দিকে এ কোম্পানির আইপিও অনুমোদন পেয়েছিল। বুকবিল্ডিং পদ্ধতিতে ওয়ালটন হাই-টেক এর শেয়ারের দাম ঠিক হয়।

নিলামে অংশগ্রহণকারীরা ওয়ালটনের শেয়ার পান ৩১৫ টাকায়। আর সাধারণ বিনিয়েগকারীদের জন্য দাম ঠিক হয় ২৫২ টাকা।

পুঁজিবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে।

এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ৪৬ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৫১ শতাংশ শেয়ার আছে।

২০১৮-১৯ অর্থবছরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ মোট মুনাফা করেছে ১ হাজার ৩৭৬ কোটি ১১ লাখ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬ হাজার ৯৯৮ কোটি টাকা।

ওয়ালটনের বাজার মূলধন দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা, যা বাংলাদেশের পুঁজিবাজারে দ্বিতীয় সর্বোচ্চ।

গ্রামীণফোনের বাজার মূলধন সবচেয়ে বেশি, ৪৪ হাজার ৫৭৩ কোটি টাকা।