২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফিসের জায়গা কিনবে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স তাদের গাড়ি পার্কিংসহ অফিসের জন্য ছয় হাজার ৩৩৩ বর্গফুট জায়গা কিনবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটি পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতি বর্গফুটে খরচ পড়বে ১৫ হাজার ৪৩৫ টাকা। আর ভ্যাট, ট্যাক্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ এতে মোট ব্যয় হবে ১০ কোটি টাকা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স রাজধানীর ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ‘সেল রোজ-এন-ডেল’ ভবনের ১২ তলায় জায়গা কিনবে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন পেলেই ওই জায়গা কিনতে পারবে কোম্পানিটি।

পুরনো খবর:

১১% লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্সুরেন্স