২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১% লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্সুরেন্স

ইউনাইটেড ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।

ইউনাইটেড ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ মে সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৮ এপ্রিল।

২০১৫ সাল শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৫ টাকায়।

১৯৯০ সালে ইউনাইটেড ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।