২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবির ৩ মিউচুয়াল ফান্ড বে-মেয়াদিতে রূপান্তরে অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) পরিচালিত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি স্কিমে রূপান্তরের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ফান্ডগুলির ইউনিটহোল্ডারদের বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে এগুলোকে মেয়াদি ফান্ড থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিয়েছে।

পুরনো খবর:

বে-মেয়াদি হচ্ছে ৩য় আইসিবি মিউচুয়াল ফান্ড
৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডও বে-মেয়াদি হচ্ছে
বে-মেয়াদি হচ্ছে ৫ম আইসিবি মিউচুয়াল ফান্ড