২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বে-মেয়াদি হচ্ছে ৩য় আইসিবি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরে অনুমোদন দিয়েছে ইউনিটহোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিটহোল্ডারদের বুধবারের সভায় ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে শতভাগ ভোট পড়ে বলে জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে কার্যক্রম শুরু হবে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পুঁজিবাজারে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।