বে-মেয়াদি হচ্ছে ৫ম আইসিবি মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরিত হচ্ছে।
এই ফান্ডের শতভাগ ইউনিটহোল্ডারের উপস্থিতিতে ৯ মার্চ অনুষ্ঠেয় সভায় রূপান্তরের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত হয় বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত এই ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পাওয়ার পর বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের কার্যক্রম শুরু হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারবাজারে এই ফান্ডের লেনদেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
২০১৫ সালের ২৯ জুন বিএসইসির সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব ফান্ডের মেয়াদ ১০ বছর পার হয়েছে সেসব ফান্ড অবসায়নে বা বে-মেয়াদিতে রূপান্তরে সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর মধ্যে আইসিবি পঞ্চম মিউচুয়াল ফান্ডকে ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
