২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫% লভ্যাংশ দেবে ইবনে সিনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 03:53 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রোববার কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইবনে সিনার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন সকাল সাড়ে ৯টায় রাজধানীর রাইফেলস স্কয়ারে অবস্থিত ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এর রেকর্ড ডেট ২৮ এপ্রিল।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯৩ টাকা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৭ টাকা ১০ পয়সা হয়েছে।

আগের বছরও কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দেয়, ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

১৯৮৯ সালে ইবনে সিনা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।