২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ লভ্যাংশ দেবে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য দশ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 04:09 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, প্রতিষ্ঠানটির রিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়।

গ্লোবাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মে রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১১ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১২.৯১ টাকা ।

আগের বছরও বীমা খাতের প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

২০০৫ সালে গ্লোবাল ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।