পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ কম।
এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে নামে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার,যা আগের দিন থেকে ১৫ দশমিক ৪৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩২টি ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
