দুই বাজারেই সূচক বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিন প্রথম তিন ঘন্টায় দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
সোমবার বেলা দেড়টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স প্রায় পাঁচ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৮০ পয়েন্ট হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই প্রায় ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮১ পয়েন্ট হয়েছে।
এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
চট্টগ্রাম স্টকে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০৫টি ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।
