২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসা বাড়াবে পুঁজিবাজারের মনোস্পুল পেপার

ওটিসি থেকে ফেরার পর টানা তিন বছর কোম্পানির আয় বৃদ্ধির তথ্য জানানো হয়েছে বিনিয়োগকারীদের।

ব্যবসা বাড়াবে পুঁজিবাজারের মনোস্পুল পেপার
পুঁজিবাজারে তালিকাভুক্ত মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানা। ছবি: কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 09:02 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড তাদের ব্যবসার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বুধবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তাদের বোর্ড সভায় ব্যবসায়িক কার্যক্রম বহুমুখীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, তাদের পরিকল্পনার মধ্যে আছে ছাপা ও লেখার কাগজ উৎপাদন, মুদ্রণ ও প্রকাশনা, পেপার কনভার্টিং, সিকিউরিটি প্রিন্টিং, হাউজিং ও রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় ও আন্তর্জাতিক টেন্ডার, আমদানি ও রপ্তানি এবং ট্রেডিং ব্যবসা।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারার কোম্পানি লিমিটেড। এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোস্তফা কামাল মহিউদ্দিন।