২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

ব্যাডমিন্টনে শিরোপা জিতলেন সিফাত-মুস্তাকিম

দক্ষিণ এশিয়া রিজিওনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৫ বিভাগের দ্বৈতে সেরা হয়েছে বাংলাদেশের এই জুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 10:16 PM

Updated : 30 Sep 2022, 10:16 PM

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যাডমিন্টনে আলো ছড়িয়েছে বাংলাদেশের এসএসএম সিফাত উল্লাহ (গালিব) ও মুস্তাকিম হোসেন জুটি। অনূর্ধ্ব-১৫ বিভাগের দ্বৈতে সেরা হয়েছেন তারা। 

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আসামে হওয়া এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বিভাগের দ্বৈতের ফাইনালে স্বাগতিক ভারতের অভিনব গার্গ ও প্রতীক কুন্দিলিয়া জুটিকে হারান সিফাত-মুস্তাকিম। 

এই টুর্নামেন্টে ফাইনালের দুই দলের বাইরে মালদ্বীপ, ভূটান, নেপাল ও শ্রীলঙ্কার শাটলাররা অংশ নেন।