ইয়ুথ অলিম্পিকসের ১০০ মিটারে সপ্তম শিপন
সেমি-ফাইনালে নিজের হিটে চতুর্থ হয়েছিলেন বাংলাদেশের এই তরুণ স্প্রিন্টার।
সেমি-ফাইনালের টাইমিং ফাইনালে ছাপিয়ে যেতে পারলেন না শিপন মিয়া। ইয়ুথ অলিম্পিকসের ১০০ মিটার স্প্রিন্টে সপ্তম হলেন বাংলাদেশের এই তরুণ স্প্রিন্টার।
সেনেগালের ডাকারে সেমি-ফাইনালে ১১ দশমিক ০৯ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হন শিপন। কিন্তু ফাইনালে এসে ১৭ বছর বয়সী এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১১ দশমিক ১৮ সেকেন্ডে।
এই ইভেন্টে নাইজেরিয়ার ব্রাইট গিফট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। চীনের প্রতিযোগী ঝ্যাং হানগুই (১০ দশমিক ৫৭ সেকেন্ড) রুপা ও পোল্যান্ডের ডোলেগা জিমন (১০ দশমিক ৬১ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
