২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সময় উদযাপনের: নয়ার

গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরীর ভূমিকায়। গ্রুপ পর্ব থেকে শুরু করে ইতিহাস গড়ার আগ পর্যন্ত বিশ্বস্ত হাতে দলকে বাঁচিয়েছেন অনেকবার। অবশেষে এক মাসের কঠিন পরীক্ষা শেষ। শিরোপা জেতার পর তাই মানুয়েল নয়ারের মুখে বিশ্ব জয়ের হাসি। বললেন, এবার উদযাপনের সময়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:23 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

নয়ার জানালেন, বাকি জীবনটা হাসিমুখে, মাথা উঁচু করে চলার উপলক্ষ পেয়ে গেছেন তারা। ১৯৯০ সালের পর আরেকবার বিশ্ব ফুটবলের শীর্ষে বসলো দেশটি। ২৪ বছরের অপেক্ষার অবসান করে চতুর্থ শিরোপা জিতলো তারা।

উচ্ছ্বসিত নয়ার বলেন, “এখন আমরা কমপক্ষে পাঁচ সপ্তাহ উদযাপন করবো। একটা সময় গিয়ে উদযাপন থামাতে হবে কিন্তু সবসময় আমরা হাসিমুখেই হাঁটবো।”

সেরা গোলরক্ষকের পুরস্কার ‌‘গোল্ডেন গ্লাভ’ জয়ী নয়ার আরো বলেন, “আমরা জিতেছি, এটা অবিশ্বাস্য। প্রস্তুতিতে আমাদের কিছু সমস্যা ছিল। এখানে যারা নেই তাদের কথা আমাদের ভাবতে হবে। তারাও এখন চ্যাম্পিয়ন।”