২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শাসনের সাধ পূর্ণ জার্মানির

সুযোগ পেয়েছিল চেকোস্লোভাকিয়া আর নেদারল্যান্ডস, কিন্তু হতাশা নিয়ে ফিরতে হয় তাদের। দক্ষিণ আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে দল দুটি ব্যর্থ হলেও ব্রাজিলে ট্রফি জিতে ইতিহাসই গড়েছে জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:02 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

মারিও গোটসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে লাতিন আমেরিকা থেকে ইউরোপের প্রথম দেশ হিসেবে শিরাপো জয়ের কৃতিত্ব দেখাল জার্মানি। একীভূত জার্মানির এটাই প্রথম শিরোপা। এর আগে তিনটি শিরোপা জিতছেল পশ্চিম জার্মানি।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ ইওয়াখিম লুভ ইতিহাস গড়তে চেয়েছিলেন। মারাকানায় উৎসবের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকে শাসনের স্বপ্নও দেখেছিলেন তিনি। লাতিন আমেরিকার এক পরাশক্তিকে হারিয়ে শিরোপা জিতে নিয়ে তিনি দেখালেন, বিশ্ব শাসনের সামর্থ্য আছে ইউরোপের এই পরাশক্তির।

সেমি-ফাইনালে আরেকটি লাতিন পরাশক্তি ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেই মারাকানার এই ইতিহাস গড়ার পথ তৈরি করেছিল জার্মানি।

লাতিন আমেরিকায় এর আগে চারবার বিশ্বকাপ আসর বসেছে। তার মধ্যে ১৯৬২ ও ১৯৭৮ বিশ্বকাপে যথাক্রমে ইউরোপের দুই দল চেকোস্লোভাকিয়া ও নেদারল্যান্ডস ফাইনালে ওঠে।

১৯৬২ সালের চিলি বিশ্বকাপে শিরোপা জেতে ব্রাজিল আর ১৯৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক আর্জেন্টিনা। বাকি দুবারই শিরোপা জেতে উরুগুয়ে।

চারটি শিরোপা জিতে ইতালির পাশে বসেছে জার্মানি। ইউরোপের এই দুটি দেশেরই শিরোপা চারটি করে। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল জিতেছে পাঁচটি শিরোপা।   

বিশ্বকাপের শিরোপাজয়ীরা:

সাল

চ্যাম্পিয়ন

রানার্সআপ

আয়োজক দেশ

২০১৪

জার্মানি

আর্জেন্টিনা

ব্রাজিল

২০১০

স্পেন

নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা

২০০৬

ইতালি

ফ্রান্স

জার্মানি

২০০২

ব্রাজিল

জার্মানি

দ. কোরিয়া-জাপান

১৯৯৮

ফ্রান্স

ব্রাজিল

ফ্রান্স

১৯৯৪

ব্রাজিল

ইতালি

যুক্তরাষ্ট্র

১৯৯০

জার্মানি

আর্জেন্টিনা

ইতালি

১৯৮৬

আর্জেন্টিনা

জার্মানি

মেক্সিকো

১৯৮২

ইতালি

জার্মানি

স্পেন

১৯৭৮

আর্জেন্টিনা

নেদারল্যান্ডস

আর্জেন্টিনা

১৯৭৪

জার্মানি

নেদারল্যান্ডস

জার্মানি

১৯৭০

ব্রাজিল

ইতালি

মেক্সিকো

১৯৬৬

ইংল্যান্ড

জার্মানি

ইংল্যান্ড

১৯৬২

ব্রাজিল

চেকোস্লোভাকিয়া

চিলি

১৯৫৮

ব্রাজিল

সুইডেন

সুইডেন

‌১৯৫৪

জার্মানি

হাঙ্গেরি

সুইজারল্যান্ড

১৯৩৮

ইতালি

হাঙ্গেরি

ফ্রান্স

১৯৫০

উরুগুয়ে

ব্রাজিল

ব্রাজিল

১৯৩৪

ইতালি

চেকোস্লোভাকিয়া

ইতালি

১৯৩০

উরুগুয়ে

আর্জেন্টিনা

উরুগুয়ে

*জার্মানি প্রথম তিন শিরোপা জিতেছে পশ্চিম জার্মানি হিসেবে।