নয়ারই সেরা গোলরক্ষক
ফাইনালে বলতে গেলে কোনো পরীক্ষাই দিতে হয়নি মানুয়েল নয়ারকে। তবে পুরো বিশ্বকাপ জুড়েই অসাধারণ সব সেভ করেছেন তিনি। বিশ্বকাপজয়ী অদম্য জার্মানির এই শেষ প্রহরীই হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলরক্ষক।
বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারে পোশাকি নাম 'অ্যাডিডাস গোল্ডেন গ্লাভ'। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত করে।
বিশ্বকাপের সেরা গোলরক্ষকরা:
সাল | নাম | দেশ |
২০১৪ | মানুয়েল নয়ার | জার্মানি |
২০১০ | ইকের কাসিয়াস | স্পেন |
২০০৬ | জানলুইজি বুফ্ফন | ইতালি |
২০০২ | অলিভার কান | জার্মানি |
১৯৯৮ | ফাবিয়েন বার্থেজ | ফ্রান্স |
১৯৯৪ | মিচেল প্রেদম | বেলজিয়াম |
