২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে দি মারিয়া

চোটে পড়ার পর বৃহস্পতিবার প্রথম অনুশীলন করেছেন আনহেল দি মারিয়া। রোববার জার্মানির বিপক্ষে ফাইনালে মাঠে নামার আশা করছেন আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 02:47 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

ঊরুর চোটে ভুগছেন দি মারিয়া, যাকে লিওনেল মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে সৃজনশীল খেলোয়াড় ধরা হয়।

শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে চোট পান দি মারিয়া। গনসালো হিগুয়াইনের করা ওই ম্যাচের একমাত্র গোলটির উৎস ছিলেন তিনি। তবে চোট নিয়ে ৩৩তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।

চোটের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারেননি দি মারিয়া। তবে রিয়াল মাদ্রিদের গতিশীল এই ফরোয়ার্ড বৃহস্পতিবার হালকা দৌড়াদৌড়ি করেন। ফাইনালে খেলার জন্য সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে তাকে।

আর্জেন্টিনা দলের সূত্র উল্লেখ করে রয়টার্স জানায়, দি মারিয়া ফাইনালে খেললে কেবল বদলি হিসেবেই নামতে পারেন।