২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের বিকল্প আমারিলদো সফল, নেইমারের?

চোট পাওয়া পেলের বিকল্প হিসেবে খেলে ব্রাজিলের শিরোপা জয়ের পথে সাফল্য পেয়েছিলেন আমারিলদো। ১৯৬২ সালের ওই বিশ্বকাপের মতো এবারও নেইমারের অনুপস্থিতিতে অন্য কেউ ব্রাজিলকে সাফল্য এনে দেবে বলে মনে করেন সাবেক এই ব্রাজিল তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বেলো হরিজন্তেতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচে তাদের খেলতে হচ্ছে দলের মূল ভারসা নেইমারকে ছাড়াই।

গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান নেইমার। বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন তিনি। ব্রাজিলের ১৯৬২ সালের বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার আমারিলদোর কথায় ভরসা খুঁজে পেতে পারে নেইমারহীন ব্রাজিল দল।

"যে-ই আসুক, তাদের ভাববার প্রয়োজন নেই তারা নেইমারের বদলি হিসেবে খেলছে। তাদের মনোভাব থাকতে হবে যে, তারা আসলে দলকে সাহায্য করতে প্রস্তুত এবং দলের পারফরম্যান্সে সমস্যা করবে না। সত্যি বলছি, পরিবর্তনটা দলের জন্য ভালোও হতে পারে।"

দলের সবচেয়ে বড় তারকার বিকল্প হিসেবে খেলার অভিজ্ঞতা আমারিলদোরও আছে। ১৯৬২ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেই চোট পেয়েছিলেন পেলে। সেই বিশ্বকাপে আর খেলা হয়নি তার। পেলের বিকল্প হিসেবে খেলেছিলেন আমারিলদো। ফাইনালে দারুণ এক গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি।

৭৫ বছর বয়সী আমারিলদো সেই অভিজ্ঞতা থেকেই ব্রাজিল দল নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন এবং একটি উপদেশও দিয়ে রাখলেন।

"দলকে একত্রিত থাকতে হবে এবং সবসময়ই একটি দল হিসেবে খেলতে হবে।"