টাইব্রেকারে শতভাগ সফল জার্মানি
যে কোনো টুর্নামেন্টই নকআউটে ঢুকলে টাইব্রেকার নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ব্রাজিল-জার্মানি সেমি-ফাইনালের আগেও বিষয়টি ঘুরেফিরে আসছে। এ ক্ষেত্রে জার্মানির ভাগ্য সুপ্রসন্ন।
ব্রাজিল: বিশ্বকাপে ব্রাজিলের টাইব্রেকার ভাগ্য ভালোই বলতে হবে। বিশ্বকাপে চারবার টাইব্রেকারের মুখোমুখি হয় ব্রাজিল। এর মধ্যে একবারই হারের হতাশা পুড়তে হয় তাদের।
# ১৯৮৬ সালে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হারে ব্রাজিল।
# ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।
# ১৯৯৮ সালে সেমি-ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে হারায় নেদারল্যান্ডসকে।
# আর এই বিশ্বকাপে শেষ ষোলোতে চিলিকে টাইব্রেকারে হারায় ব্রাজিল
জার্মানি: টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় বিশ্বকাপে শতভাগ সফল জার্মানি। এ পর্যন্ত চার বার টাইব্রেকারে ৪ বারই জিতেছে তারা।
# ১৯৮২ বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে সেমি-ফাইনালে হারিয়েছে জার্মানি।
# ১৯৮৬ সালে কোয়ার্টার-ফাইনালে জার্মানি হারিয়েছে মেক্সিকোকে।
# ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে টাইব্রেকারে জেতে জার্মানি।
# ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে জার্মানি টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনাকে।
