২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপমুক্ত বিশ্বকাপ

ব্রাজিল বিশ্বকাপে ডোপ পরীক্ষায় কোনো ফুটবলারেরই নিষিদ্ধ ড্রাগ নেয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:37 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

ব্রাজিল বিশ্বকাপে ডোপ পরীক্ষায় কারোরই মাদক নেয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছে ফিফার মেডিকেল কমিশন।

এক সংবাদ সম্মেলনে ফিফার প্রধান চিকিৎসা কর্মকর্তা জিরি দাভোরাক জানান, চূড়ান্ত পর্ব চলার সময়ে বা আগে প্রতিযোগিতায় অংশ নেয়া ৭৩৬ খেলোয়াড় পারফরম্যান্স-বর্ধক মাদক গ্রহণ করেছেন কি না তার পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত এক হাজারের বেশি ডোপ পরীক্ষা করেছেন তারা। মার্চ থেকে ১২ জুন টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত ৭৭৭টি পরীক্ষা হয়েছে। আর বিশ্বকাপ চলাকালে হয়েছে ২৩২টি পরীক্ষা।

“আমরা কোনো নিষিদ্ধ উপাদান পাইনি.. টুর্নামেন্টের আগে বা চলার সময়ে।”