পায়ে সাড়া পাচ্ছিলেন না নেইমার
পিঠে কলম্বিয়ার হুয়ান সুনিগার হাঁটুর গুতো খেয়ে মাঠে ব্যাথায় কাতরানোর সময় পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার শঙ্কাও জেগেছিল নেইমারের মনে।
শুক্রবার শেষ আটের ম্যাচের নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সুনিগার হাঁটু নেইমারের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নেইমারের মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়ে। পরে দলের পক্ষ থেকে তার ছিটকে পড়ার খবরটা দেয়া হয়।
বার্সেলোনা ফরোয়ার্ডের চার থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। তবে স্কলারি জানান, চোট পাওয়ার পরপর ক্যারিয়ার নিয়েই শঙ্কিত ছিলেন দলের সবচেয়ে বড় তারকা।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে স্কলারি বলেন, “মার্সেলো ভয় পেয়েছিল আর চিকিৎসকে ডেকেছিল। কিন্তু চিকিৎসক দ্বিধায় পড়ে বুঝতে পারেননি। কাঁদতে কাঁদতে, স্ট্রেচারে করে নেইমারের হেলিকপ্টারের দিকে যাওয়ার ছবিটা ছিল অনেক বড় একটা ধাক্কা।”
মঙ্গলবার বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে ব্রাজিল।
“নেইমার আমাদের তারকা খেলোয়াড়। সে একজন ম্যাচজয়ী খেলোয়াড়, যে কোনো দলে সে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা একজন খেলোয়াড়কে হারিয়েছি যাকে সেমি-ফাইনাল, ফাইনালের আগে আমরা হারাতে চাইনি।”
