২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের জন্য ব্যথিত মারাদোনা

নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দু:খ পেয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি দিয়েগো মারাদোনাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 03:55 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পিঠে চোট পেয়েছেন নেইমার। তার মেরুদণ্ডের কশেরুকার হাড়ে চিড় ধরেছে বলে জানান চিকিৎসকরা। এই বিশ্বকাপে আর খেলা হবে না বার্সেলোনা তারকার।

নেইমারের চোটের খবরে ম্লান হয়ে যায় কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে ব্রাজিলের ২-১ গোলে জয়ের আনন্দ। ব্রাজিলের সমর্থকদের মধ্যে নেমে এসেছে শোকের একটা আবহ। মারাদোনা বললেন, এই শোক পুরো ফুটবল বিশ্বের।

ভেনেজুয়েলাভিত্তিক তেলেসুর টিভি নেটওয়ার্ককে ১৯৮৬ বিশ্বকাপজয়ী মারাদোনা বলেন, "এটা শুধু ব্রাজিলের মানুষের দুশ্চিন্তা নয়, আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের সবার দুশ্চিন্তা এটা।"

নিজের দেশের বিশ্বকাপে নেইমারের এভাবে ছিটকে পড়াটা একেবারেই মানতে পারছেন না মারাদোনা।

"এটা ওর বিশ্বকাপ ছিল, ওর দেশে। ওর বড় আশা ছিল।"