২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের পর ভয় নেই আর্জেন্টিনার

নকআউট পর্ব শুরু হলেই দলগুলোকে অতিরিক্ত সময় আর টাইব্রেকার নিয়ে বাড়তি করে ভাবতে হয়। শেষ আটে আর্জেন্টিনার বিপক্ষে কিছুটা রক্ষণাত্মক খেলার কথা জানিয়েছে বেলজিয়াম দল। এ কারণে আর্জেন্টিনা দল এ নিয়ে একটু বেশিই ভাবার কথা। তবে মনে হয় অতিরিক্ত সময় বা টাইব্রেকার নিয়ে তাদের ভয় না পেলেও চলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 02:58 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বিশ্বকাপে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানো ৭টি ম্যাচের ৬টিতেই জিতেছে আর্জেন্টিনা। টাইব্রেকারে গড়ানো ম্যাচে তাদের একমাত্র হারটি জার্মানির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপে।

কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-বেলজিয়াম ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া

ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯

ম্যাচ শুরু: শনিবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: নিকোলা রিস্সোলি(ইতালি)

# আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি এই বিশ্বকাপে খেলা ৪টি ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে আনহেল দি মারিয়ার জয়সূচক গোলটিতে অবদান রাখা মেসির এবারের আসরে গোল চারটি।

# শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ৯১তম। এই ম্যাচ দিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলাদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দিয়েগো মারাদোনাকে স্পর্শ করবেন মেসি।

# যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর জয়ে বেলজিয়াম সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা ৭টি জয়ের রেকর্ড ছুঁয়েছে। এর আগে ১৯৭৯-৮০ সালে টানা ৭ ম্যাচ জিতেছিল বেলজিয়াম।

# দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেলজিয়াম।

# আর্জেন্টিনা-বেলজিয়াম এ পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার জয় ৩টি, একবার জিতেছে বেলজিয়াম।

# এই দুই দলের সবশেষ দেখা ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে, মারাদোনার জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।