সেবার মারাদোনা, এবার মেসি
দিয়েগো মারাদোনার পায়ে বল, বেলজিয়ামের ৬ জন খেলোয়াড় সন্ত্রস্ত চোখে সেদিকে তাকিয়ে আছেন- ১৯৮২ সালের এই ছবিটি স্থায়ী হয়ে আছে বিশ্বকাপের অ্যালবামে।
৩২ বছর পর স্মৃতি-কোঠা থেকে এই ছবির গল্প আবার ফিরে এলো বিশ্বকাপে। ব্রাজিলিয়ায় শনিবার কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল মেসি ইউরোপের এই দলটির রক্ষণে মারদোনার মত ত্রাস ছড়াতে পারবেন কিনা-আলোচনা হচ্ছে এ নিয়ে।
মেসিকে নিয়ে কথা হচ্ছে, ১৯৯০ সালের পর আর শেষ আটের গণ্ডি পেরোতে না পারা আর্জেন্টিনাকে তিনি শিরোপা এনে দিতে পারবেন কিনা। ১৯৮৬ সালে যেমন বলতে গেলে একা আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন মারাদোনা।
ম্যারাডোনা ১৯৮২
ম্যারাডোনা ১৯৮৬
মারাদোনার অমর হয়ে যাওয়া ছবির গল্পটা সুখকর ছিল না আর্জেন্টিনার জন্য। ১৯৮২ বিশ্বকাপে গ্রুপ পর্বের সেই ম্যাচটিতে তারা ১-০ গোলে হেরেছিল বেলজিয়ামের কাছে।
১৯৮৬ বিশ্বকাপে অবশ্য এর বদলা নিয়েছিলেন মারাদোনা। তার জোড়া গোলেই সেমি-ফাইনালে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটি ছিল একক নৈপুণ্যের অসাধারণ এক উদাহরণ।
শনিবার ব্রাজিলিয়ার আর্জেন্টিনা-বেলজিয়াম লড়াইটি ১৯৮৬ বিশ্বকাপের পর দুই দলের প্রথম দেখা।
আক্রমণভাগে আর্জেন্টিনার বৈচিত্র্য আনতে হবে এবং ২৪ বছরের সেমি-ফাইনালে ওঠার
অপেক্ষা কাটাতে হলে সম্ভবত ফরোয়ার্ডে আরো খেলোয়াড় লাগবে।
১৯৮৬ সালের পর এবারই প্রথম কোয়ার্টার-ফাইনালে ওঠা বেলজিয়াম তাদের গতি ক্রমাগত বাড়াচ্ছে। গ্রুপ পর্বের ৩ ম্যাচে মন ভোলানো খেলা উপহার দিতে পারেনি তারা। তবে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বেলিজিয়াম।
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি খুব ভালো করে দেখেছেন সুইস কোচ মার্ক উইলমটস। আর্জেন্টিনাকে আটকানোর জন্য এ থেকে শিক্ষাও নিয়েছেন বলে জানান তিনি।
"আমরা মেসিকে নিয়ে কোনো কাজ করছি না। আর্জেন্টিনাকে আমরা দল হিসেবে মোকাবেলা করব। সুইজারল্যান্ড দেখিয়ে দিয়েছে তাদের সঙ্গে কিভাবে খেলতে হয়।"
