২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেস ক্ষমা চাওয়ায় ব্লাটারের সন্তুষ্টি

ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড়ের জন্য উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট ফিফা সভাপতি জেপ ব্লাটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 01:21 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

কামড়-কাণ্ডে নয়টি আন্তর্জাতিক ম্যাচে সুয়ারেসকে নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে চার মাসের জন্য সবধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে লিভারপুলের এই স্ট্রাইকারকে।

শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরবর্তীতে দোষ স্বীকার করে কিয়েল্লিনির কাছে ক্ষমা চান গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা সুয়ারেস।

২৭ বছর বয়সী এই খেলোয়াড় প্রতিপক্ষের খেলোয়াড়দের কামড়ানোর জন্যে তিনবার নিষিদ্ধ হন।

বুধবার রিও দে জেনেইরোয় ব্লাটার জানান, সুয়ারেসের বর্তমান অবস্থানে তিনি সন্তুষ্ট।

“সে ফুটবল পরিবারকে বলেছে, ‘আমি দুখিঃত’ এটা ‘ফেয়ার প্লে’ও। এটা দেখিয়েছে, সে অসাধারণ একজন খেলোয়াড় এবং আমি আশা করি, সে তার ফুটবল ক্যারিয়ার ফিরে পাবে।”