সুন্দর ফুটবল খেলে বিদায় চান না মেরটেজাকার
আলজেরিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জার্মানির পারফরম্যান্সের পক্ষে সাফাই গাইলেন ডিভেন্ডার পের মেরটেজাকার।
শেষ ষোলোর ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছায় জার্মানি। কোয়ার্টার-ফাইনালে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ফ্রান্স।
আর্সেনালের সেন্টার-হাফ মেরটেজাকার সাংবাদিকরা বলেন, “আপনার কি ধারণা শেষ ষোলোয় সব ছোট দল এসেছে? মূল কথা হলো, আমরা কোয়ার্টার-ফাইনালে।”
তার পাল্টা প্রশ্ন, “আপনারা কী চান আমরা সুন্দর ফুটবল খেলি, কিন্তু বিদায় নেই?”
অতিরিক্ত সময়ে আন্দ্রে শুরলে ও মেসুত ওজিলের দুই গোলে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় ইওয়াখিম লুভের দলটি।
প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা আলজেরিয়ার প্রশংসা চেলসির মিডফিল্ডার শুরলের মুখে।
“আমার গোলে একটু ভাগ্যের ছোঁয়া ছিল। এই ম্যাচের চেয়ে ফ্রান্সের বিপক্ষে আমাদের আরো ভালো খেলতে হবে।”
জার্মানির কোচ লুভ বল রাখতে না পারায় শিষ্যদের সমালোচনা করলেও আলেজেরিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তা দেখানোয় সন্তুষ্ট।
“আমরা অনেক বেশি বল হারিয়েছি। আমরা অনেক ভুল পাস দিয়ে ওদের প্রতি-আক্রমণে আমন্ত্রণ জানিয়েছে।”
