২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রিগেসকে নিয়ে দুশ্চিন্তা ব্রাজিলের

শেষ আটের ম্যাচের আগে ব্রাজিল দলে শুরু হয়েছে রদ্রিগেস-দুশ্চিন্তা। পাঁচ বারের চ্যাম্পিয়নদের মিডফিল্ডার ফের্নানদিনিয়ো সতীর্থদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেসকে খেলার জন্য জায়গা দিলে ব্রাজিলের সর্বনাশই হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 11:19 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

এ পর্যন্ত খেলা ৪ ম্যাচে ৫ গোল করে ব্রাজিল বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় রদ্রিগেস। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার জোড়া গোলেই ২-০ গোলের জয় পায় কলম্বিয়া।

দুর্দান্ত এক ভলিতে উরুগুয়ের বিপক্ষে দলকে এগিয়ে দেয়ার পর জয় নিশ্চিত করা গোলটি তিনি করেন নিখুঁত ফিনিশিংয়ের দারুণ এক উদাহরণ রেখে।

শুক্রবার শেষ আটের লড়াইয়ে আগে রদ্রিগেসকে নিয়ের দুশ্চিন্তা তাই ব্রাজিল করতেই পারে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার দলকে সতর্ক করতেই হয়ত রদ্রিগেসের শক্তির দিকগুলো তুলে ধরেন।

"তার বাঁ পা দিয়ে এরই মধ্যে সে নিজের মান দেখিয়েছে। এই বিশ্বকাপে সে সবাইকে দেখাচ্ছে যে, তার জন্য মোনাকোর খরচটা ভালো বিনিয়োগ ছিল। সে যত কম জায়গা পাবে, ব্রাজিলের জন্য ততই মঙ্গল।"

গত বছর মোনাকো তাকে ৬ কোটি ১০ লাখ ডলার দিয়ে পোর্তো থেকে কিনে নেয়।