২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলারের প্রশংসায় লুভ

বিশ্বকাপের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক করা জার্মানির টমাস মুলারের পারফরম্যান্সে খুব খুশি দলটির কোচ ইওয়াখিম লুভ। তার প্রত্যাশা, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও এভাবেই খেলে যাবে বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:02 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

গোল্ডেন বুট নয়, শিরোপা চাই মুলারের

পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে তিনটি গোল করেন মুলার। ঘানার বিপক্ষে গোল না পেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়সূচক গোল করে এ পর্যন্ত সর্বোচ্চ ৪টি করে গোল করা লিওনেল মেসি ও নেইমারের পাশে উঠে আসেন মুলার।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচটি গোল করে বিশ্বকাপে অভিষেকেই ‘গোল্ডেন বুট’ পেয়েছিলেন মুলার। এবারও ওই পুরস্কার জয়ের দিকেই ছুটছেন ২৪ বছর এই খেলোয়াড়।

আগামী সোমবার আলজেরিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

কয়েক সপ্তাহ ধরে দারুণ ফর্মে থাকা মুলারকে সামলানো যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন বলে মনে করেন লুভ। তাছাড়া মাঠে বল পায়ে মুলারের ছুটে চলাটা যেন খুব সহজ বলেও মনে হয় জার্মান কোচের।