উরুগুয়ের মারাকানা প্রেরণা
লুইস সুয়ারেসের কামড়-কাণ্ডে একটু এলোমেলো হয়ে যাওয়া উরুগুয়ের শেষ ষোলোর ম্যাচের আগে দারুণ একটি প্রেরণা আছে। কলম্বিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচটি যে হচ্ছে মারাকানা স্টেডিয়ামে। ১৯৫০ বিশ্বকাপে এই মারাকানাতেই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের মানুষের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
শেষ ষোলোতে কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: মারাকানা, রিও দে জেনেইরো
ধারণক্ষমতা: ৭৬ হাজার ৮০৪
ম্যাচ শুরু: শনিবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: বিয়র্ন কাইপের্স (নেদারল্যান্ডস)
# উরুগুয়েকে এই ম্যাচ খেলতে হবে লুইস সুয়ারেসকে ছাড়াই। ৪ মাসের জন্য ফিফা তাকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। উরুগুয়ের আগামী ৯ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
# এর আগে ৩৮ বার সাক্ষাত হয়েছে কলম্বিয়া-উরুগুয়ের। এর মধ্যে ১৮টি জয় পেয়েছে উরুগুয়ে, কলম্বিয়ার জয় ১১টি, ৯টি হয়েছে ড্র।
# মন্তেভিদিওতে গত বছর সর্বশেষ দেখায় কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।
# ১৯৯০ সালের পর এবারই প্রথম শেষ ষোলোতে উঠল কলম্বিয়া, আর উরুগুয়ে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল।
# মারাকানায় বিশ্বকাপে খেলা সবশেষ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। ওই জয়ে ব্রাজিলের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
