২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিমানী কেইরোসের পদত্যাগের সিদ্ধান্ত

অভিমান করে ইরান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কোচ কার্লোস কেইরোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:52 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইরান ছিটকে পড়ার পর কেইরোস পদত্যাগ করবেন বলে জানান। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভালো কোনো প্রস্তাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

গ্রুপের শেষ রাউন্ডে বসনিয়া ও হার্জেগোভিনা কাছে ৩-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে কেইরোস বলেন, “১১ মাস ধরে আমি এমন কোনো সুনির্দিষ্ট বা আকর্ষণীয় প্রস্তাব পাইনি যাতে আমি থেকে যেতে পারি।”

তবে ইরান জাতীয় দলের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত পর্তুগালের কোচ কেইরোস।

“এই দেশ এবং খেলোয়াড়দের সবসময় আমি আমার মনে রাখবো।”