রোহোর রোমাঞ্চ শুরু
আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোহো মনে করেন, বিশ্বকাপের আসল রোমাঞ্চ নকআউট পর্বেই। তার কাছে, বিশ্বকাপ এখন শুরু হচ্ছে নতুন প্রতিযোগিতা।
বুধবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
বিশ্বকাপের এই অংশটা নিয়ে রোহো বলেন, "এখন পুরো নতুন একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে।
গোল যেভাবেই আসুক, আর্জেন্টিনার হয়ে প্রথম গোল পেয়ে বেশ রোমাঞ্চিত রোহো।
"আর্জেন্টিনার হয়ে আমার প্রথম গোল, তাও আবার বিশ্বকাপে এবং জয়সূচক গোল; স্বপ্ন এরকমই হয়! এটা সুন্দর কোনো গোল ছিল না, তবে এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি।"
