২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেসি অন্য গ্রহের'

প্রতিপক্ষ কোচদের প্রশংসা পাওয়া লিওনেল মেসির জন্য নতুন কিছু নয়। নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশি তো তাকে অন্য গ্রহের ফুটবলার আখ্যা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:50 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

আর্জেন্টিনার জয়ে এবার মেসির জোড়া গোল

বুধবার নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এতে বড় অবদান চারবারের বর্ষসেরা ফুটবলারের। জোড়া গোল করেন ফুটবলের এই মহাতারকা।

ম্যাচ শেষে কেশি বলেন, "মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। আর্জেন্টিনা দলে ভালো মানের অনেক খেলোয়াড় রয়েছে, তবে মেসি এসেছেন বৃহস্পতি গ্রহ থেকে।"

আর্জেন্টিনাকে বেশি সম্মান দেখিয়েই ম্যাচটি হেরেছেন বলে মনে করেন কেশি।

ব্রাজিল বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে নাইজেরিয়া।