২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়ার কান্নাভেজা বিদায়

ঘোষণাটা আগেই দিয়েছিলেন দাভিদ ভিয়া। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল স্পেনের শীর্ষ গোলদাতার বিদায়ী ম্যাচ। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে তুলে নেয়ার পর আবেগ সামলাতে পারেননি এই স্ট্রাইকার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 09:10 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

আগের দুই ম্যাচে উপেক্ষিত ছিলেন ভিয়া। শেষ ম্যাচে নামার পর চমৎকার একটি গোলও করেন বার্সেলোনা, ভালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পেনের কোচ জানান, তিনি নাকি জানতেনই না এটা ছিল ভিয়ার শেষ ম্যাচ।

“তাকে দেখে বিরক্ত মনে হয়েছে। সে বলেছিল এটা তার শেষ ম্যাচ, কিন্তু এটা আমি জানতাম না। আমি নিশ্চিত সে বিপর্যস্ত।”

৩৬তম মিনিটে দলকে এগিয়ে নেয়া ৩২ বছর বয়সী ভিয়াকে ৫৭তম মিনিটে তুলে নেন দেল বস্ক। যুক্তি হিসেবে তিনি বলেন, “আমি ভেবেছিলাম এটা ম্যাচ নিজেদের করে নেয়ার সময়, আর আমরা তা করেছিলামও।”

৯৭ ম্যাচে দেশের হয়ে ৫৭ গোল করেন ভিয়া। ২০০৮ সালে ইউরো জয় দিয়ে স্পেনের সাফল্যের শিখরে উঠার পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই স্ট্রাইকারের।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানানোর সময়ও আপ্লুত ভিয়া।

“দল আমাকে যা দিয়ে তার সবকিছু নিয়ে ভাবছিলাম। প্রথম দিন থেকে স্পেনের হয়ে খেলা ছিল খুব আনন্দের।”

শিরোপা ধরে রাখার অভিযানে এসে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে স্পেন।