মুষ্টিযোদ্ধা মুলার!
ঘানার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় চোখের ভ্রুপর ওপরে তিনটি সেলাই পড়েছে টমাস মুলারের। তবে সোমবার জার্মানির এই খেলোয়াড় জানান, এখন ভালো বোধ করছেন তিনি। নিজেকে তার মনে হচ্ছে লড়াই ফেরত মুষ্টিযোদ্ধার মতো
সোমবার মুলার টুইট করেন, "যারা দ্রুত সেরে উঠতে প্রার্থনা করেছেন তাদের ধন্যবাদ।"
সেলাইসহ হাসিমুখের ছবি যোগ করে আরো যোগ করেন, "সবকিছু এখন ঠিক আছে। যদিও আমাকে হয়তো এখন অনেকটাই বক্সারের মতো লাগছে।"
ফরতালেজায় 'জি' গ্রুপের ম্যাচে ঘানার সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের পর চোট পেয়েছিলেন মুলার। ঘানার বিপক্ষে ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
বৃহস্পতিবার রেসিফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে জার্মানি। সহকারী কোচ হানসি ফ্লিকের আশা, ওই ম্যাচের আগেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবেন মুলার।
