লাইভ: ব্রাজিল ৪-১ ক্যামেরুন
ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে মুখোমুখি ব্রাজিল-ক্যামেরুন। (আপডেট দেখতে একটু পর পর পাতা রিফ্রেশ দিন)
(আপডেট দেখতে একটু পর পর পাতা রিফ্রেশ দিন)
ব্রাজিল ৪ - ১ ক্যামেরুন
ক্রোয়েশিয়া ১ - ৩ মেক্সিকো
পয়েন্ট তালিকা গ্রুপ এ:
| দেশ | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| ব্রাজিল | ৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | +৫ | ৭ |
| মেক্সিকো | ৩ | ২ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৭ |
| ক্রোয়েশিয়া | ৩ | ১ | ০ | ২ | ৬ | ৬ | ০ | ৩ |
| ক্যামেরুন | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৯ | -৮ | ০ |
দ্বিতীয় রাউন্ড: ব্রাজিল-চিলি এবং মেক্সিকো-নেদারল্যান্ডস
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। মেক্সিকো রানার্সআপ।
বিরতি পর্যন্ত ম্যাচের পরিসংখ্যান:
বলের দখল:
ক্যামেরুন ৪৬% - ব্রাজিল ৫৪%
| ১৪ | ফাউল | ১৯ |
| ৬ | লক্ষ্যে গোলের প্রচেষ্টা | ১৮ |
| ১২ | শট | ১৯ |
| ১ | গোল | ৪ |
| ০ | পেনাল্টি থেকে গোল | ০ |
| মাঠে ছিলেন ৭১ মিনিট | ৪২ টি পাস দিয়েছেন | গোল ২ | শট ৪ |
শেষ বাঁশি: ব্রাজিল ৪ - ১ ক্যামেরুন , ক্রোয়েশিয়া ১ - ৩ মেক্সিকো
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে। দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে বি গ্রুপের রানার্সআপ চিলির।
খেলা গড়ালো ইনজুরি সময়ে
৮৯: লাল কার্ড: আন্তে রেবিচ ক্রোয়েশিয়া ।
৮৭: গোল.. ইভান পেরিসিচ ক্রোয়েশিয়া ১ - ৩ মেক্সিকো
গোল পার্থক্যে আবার মেক্সিকোর চেয়ে এগিয়ে গেল ব্রাজিল। এই স্কোরলাইন থাকলে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
৮৪: গোল...ফের্নানদিনিয়ো। ব্রাজিল ৪ - ১ ক্যামেরুন।
অস্কারের কাছ থেকে পাস পেয়ে কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন ফের্নানদিনিয়ো।
৮২: গোল...গোল... এরনান্দেস ক্রোয়েশিয়া ০ - ৩ মেক্সিকো
৮০: হলুদ কার্ড ক্যামেরুন: ক্যামেরুনের স্তেফান এমবিয়া
গোল পার্থক্যে এখনও মেক্সিকোর চেয়ে এগিয়ে ব্রাজিল। এই স্কোরলাইন থাকলে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
৭৫: গোল...গোল... আন্দ্রেস গুয়ারদাদো ক্রোয়েশিয়া ০ - ২ মেক্সিকো
৭৫: হলুদ কার্ড ক্যামেরুন: আলভেসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ক্যামেরুনের এদগার সালি
৭২: গোল... গোল... রাফায়েল মার্কেস ক্রোয়েশিয়া ০ - ১ মেক্সিকো
এক্তর এররেরার কর্নারে অনেকটা লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান অধিনায়ক রাফায়েল মার্কেস।
নেইমারকে মেরে খেলছিল ক্যামেরুনের খেলোয়াড়রা। লুইস ফেলিপে স্কলারি কোনো ঝুকি না নিয়ে দলের সেরা তারকাকে তাই তুলে নিলেন।
৭১: খেলোয়াড় বদল ব্রাজিল: নেইমারের বদলে নামলেন উইলিয়ান।
৬৩: খেলোয়াড় বদল ব্রাজিল: হাল্কের বদলে নামলেন রামিরেস।
৬৩: অনেক এগিয়ে এসে বল বিপদমুক্ত করলেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার।
দেখে নিন ব্রাজিল বিশ্বকাপের শীর্ষ গোলদাতাদের তালিকা। শীর্ষে এখন আছেন নেইমার।
৫৭: হাল্ক ফাঁকায় দাড়ানো নেইমারকে পাস না দিয়ে নিজে শট নিয়েছিলেন। গোল হলো না
৪৯: গোল...ফ্রেদ। ব্রাজিল ৩ - ১ ক্যামেরুন
৪৯: গোলের সুযোগ:
৪৮: ফ্রিকিক ব্রাজিল।
৪৭: গোলের সুযোগ: ফের্নানদিনিয়ো একেবারে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি। এরপর ফ্রেদের শট ঠেকিয়ে দিলেন গোলরক্ষক।
৪৬: খেলোয়াড় বদল ব্রাজিল: পউলিনিয়োর বদলে নামলেন ফের্নানদিনিয়ো।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু।
বিরতি পর্যন্ত ম্যাচের পরিসংখ্যান:
বলের দখল:
ক্যামেরুন ৩৯% - ব্রাজিল ৬১%
| ৭ | ফাউল | ৬ |
| ৫ | লক্ষ্যে গোলের প্রচেষ্টা | ৯ |
| ৯ | শট | ৯ |
| ১ | গোল | ২ |
| ০ | পেনাল্টি থেকে গোল | ০ |
বিরতির বাঁশি ব্রাজিল ২ - ১ ক্যামেরুন
৪৫: গোলের সুযোগ:
দারুন আক্রমণ ব্রাজিলের। কিন্তু সুযোগ নষ্ট করলেন হাল্ক!
৪৩: ফ্রি কিক ক্যামেরুন
৩৪: গোল...নেইমার। ব্রাজিল ২ - ১ ক্যামেরুন
মার্সেলোর কাছ থেকে ডি বক্সের ঠিক বাইরে বল পেয়েছিলেন নেইমার। সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন। শট নেয়ার অগে তার আগে ডজে বিভ্রান্ত হয়েছিলেন গোলরক্ষক শাল ইনতাজে।
৩৩: কর্নার ক্যামেরুন
২৬:গোল... ক্যামেরুন। জোয়েল মাতিপ। ব্রাজিল ১ - ১ ক্যামেরুন
২৬: আবার কর্নার ক্যামেরুনের।
২৫: গোলের সুযোগ:
কর্নার ক্যামেরুন। ক্রসবারে লেগে ফিরে এলো বল।
২০: গোলের সুযোগ:
নেইমারের দারুণ ভলি ঠেকিয়ে দিলেন ক্যামেরুন গোলরক্ষক।
১৭: গোল...নেইমার। ব্রাজিল ১ - ০ ক্যামেরুন
লুইস গুস্তাভোর ক্রসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন নেইমার। এবারের আসরে এটা শততম গোল।
১৪: ক্যামেরুনের ফ্রিকিক, বল ব্রাজিল গোলরক্ষত জুলিও সেজারের হাতে।
১৩: ব্রাজিলের গোলমুখে আক্রমণ ক্যামেরুনের।
১২: হলুদ কার্ড ক্যামেরুন:
০৯: কর্নার ক্যামেরুন
০৬: কর্নার ব্রাজিল
০৩: ক্যামেরুনের গোলমুখে জটলা। গোল দিতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। ব্রাজিলের আরেকটি আক্রমণ থেকে বাচলো ক্যামেরুন।
০২: নেইমার ফ্রিকিক নিলেন, কোনো বিপদ নয়।
০১: ফ্রিকিক পেল ব্রাজিল।
০০: ম্যাচ শুরুর বাঁশি
স্তাদিও নাসিওনালে বাজছে ব্রাজিলের জাতীয় সঙ্গীত। আজকে অবশ্য কাদছেন না নেইমার। আগের ম্যাচে এ সময় কান্নায় ভেঙে পড়েছিলেন এই ফরোয়ার্ড।
রেসিফির আরেনা পের্নামবুকোয় 'এ' গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া-মেক্সিকো।
এগিয়ে ব্রাজিল:
শেষ রাউন্ডে ক্যামেরুনের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিতভাবে নকআউট পর্বে উঠবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
হারলেও সম্ভাবনা থাকবে স্বাগতিকদের; তবে তখন নির্ভর করতে হবে মেক্সিকো ও ক্রোয়েশিয়ার ম্যাচটির উপর। ওই ম্যাচে মেক্সিকো জিতলে হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে সেরা ষোলোর টিকেট পাবে ব্রাজিল।
সম্ভাবনা ৩ দলের:
প্রথম পর্বের দুই রাউন্ডের খেলা শেষে ‘এ’ গ্রুপ থেকে ক্যামেরুন ছাড়া অন্য তিন দলেরই দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে। টানা দুই হারে আফ্রিকার দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।
ব্রাজিল যদি ক্যামেরুনের কাছে হেরে যায় আর গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো-ক্রোয়েশিয়া ড্র করে তাহলে? বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিদায়ের চেয়েও বড় অঘটন নিয়ে হাজির হবে ২০১৪ বিশ্বকাপ। বিদায় নেবে স্বাগতিক ব্রাজিলের বিদায়!
ম্যাচ শুরুর আগে পড়ে নিন এ গ্রুপের সমীকরণ
আফ্রিকার বিপক্ষে সাফল্য:
আফ্রিকার দেশের বিপক্ষে বিশ্বকাপে এ পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল, ৬টি ম্যাচেই জিতেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৭৪ সালে জায়ারেকে দিয়ে শুরু, এর পর একে একে তারা হারিয়েছে আলজেরিয়া (১৯৮৬), ক্যামেরুন (১৯৯৪), মরক্কো (১৯৯৮), ঘানা (২০০৬) ও কোত দি ভোয়াকে বা আইভরি কোস্ট (২০১০)।
মুখোমুখি:
এ পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-ক্যামেরুন। ব্রাজিলের ৩টি জয়ের বিপরীতে ক্যামেরুনের জয় মাত্র একটি। ২০০৩ কনফেডারেশন্স কাপে ক্যামেরুনকে ১-০ গোলে জেতানো স্যামুয়েল এতো এবারও দলে আছেন।
ক্যামেরুনের সপ্তম
এটা ক্যামেরুনের সপ্তম বিশ্বকাপ। তাদের সেরা সাফল্য ১৯৯০ সালে কোয়ার্টার-ফাইনালে খেলা। এবার নিয়ে বাকি ছয়বারই গ্রুপ পর্বেই অভিযান শেষ হয়েছে তাদের।
অপরাজেয় ব্রাজিল?
নিজেদের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের সবশেষ হার ১৯৭৫ সালে। কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।
চোট কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন হাল্ক।
স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া
ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯
রেফারি: ইউনাস এরিকসন (সুইডেন)
পয়েন্ট তালিকা: গ্রুপ এ:
| দেশ | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
| ব্রাজিল | ২ | ১ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৪ |
| মেক্সিকো | ২ | ১ | ১ | ০ | ১ | ০ | +১ | ৪ |
| ক্রোয়েশিয়া | ২ | ১ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ৩ |
| ক্যামেরুন | ২ | ০ | ০ | ২ | ০ | ৫ | -৫ | ০ |
ব্রাজিল দল: জুলিও সেজার, মার্সেলো, দানিয়েল আলভেস, চিয়াগো সিলভা, দাভিদ লুইস,
পাউলিনিয়ো, অস্কার, লুইস গুস্তাভো, নেইমার, ফ্রেড, হাল্ক।
ক্যামেরুন দল: শাল ইতানজে, নিকোলা এনকোলু, লন্দ্রি এনগুমো, বেঞ্জামিন মুকাঞ্জো, ভিনসেন্ত আবুবকর, অঁরি বেদিমো, এরিক-ম্যাক্সিম চুপো মতিং, স্তেফান এমবিয়া, এনোহ এইয়োং, জোয়েল মাতিপ, আলান নইয়োম।
১৯৭৮ সালের বিশ্বকাপের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে কখনো দুই ম্যাচের বেশি খেলতে হয়নি ব্রাজিলকে। এবার তারা গ্রুপের শেষ ম্যাচে এসে ঠেকেছে। আছে ছিটকে পড়ার শঙ্কাও। ক্যামেরুনের বিপক্ষে হারলে নিজেদের দেশের বিশ্বকাপ থেকে অকালেই ঝড়ে পড়তে পারে ব্রাজিল। তবে একটি পরিসংখ্যান সাহস দিতে পারে লুইস ফেলিপে স্কলারির দলকে। বিশ্বকাপে এর আগে আফ্রিকার দেশের বিপক্ষে খেলা ৬ ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা।
