২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থহীন গোল!

জয় আসেনি, তাই তিন দশকের খরা কাটানো গোলটিও হাসি ফোটাতে পারেনি হন্ডুরাসের কোচ ফের্নান্দো সুয়ারেসের মুখে। ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় গোলটি অর্থহীন হয়ে গেছে এই কোচের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 01:51 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে শেষ গোল করেছিল হন্ডুরাস। ৩১তম মিনিটে কার্লো কোস্তলির গোলে শুক্রবার চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল মধ্য আমেরিকার দেশটি।

এনের ভালেন্সিয়ার জোড়া গোলে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দলটির কাছে হেরে যায় হন্ডুরাস। এই হারে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে দলটির।

সুয়ারেস বলেন, “৩২ বছরের মধ্যে প্রথম গোল? এটা নিয়ে কথা বলার কিছু নাই। আমরা হেরেছি আর সেটাই একমাত্র ব্যাপার। অনেক বছর পর গোল পেলেও তা বিশেষ কিছু নয় কারণ, আমরা হেরেছি।”

আগামী বুধবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলবে হন্ডুরাস। সে ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের শেষটা অন্তত স্মরণীয় করে রাখতে চান সুয়ারেস।