২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের সঙ্গে পিরলোর নতুন চুক্তি

ইতালির ক্লাব ইউভেন্তুসের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন প্লেমেকার আন্দ্রেয়া পিরলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 08:30 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

ইতালির সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুসের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন আন্দ্রেয়া পিরলো।

সেরি আর সবচেয়ে সফল ক্লাবটি বুধবার জানিয়েছে, সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০১৬ পর্যন্ত থাকছেন ইতালির প্লেমেবার পিরলো।

২০১১ সালে এসি মিলান থেকে আসার পর ইউভেন্তুসকে টানা তিনটি সেরি আ শিরোপা জয়ে সহায়তা করেছেন ৩৫ বছর বয়সী পিরলো। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই চুক্তির মেয়াদ বাড়ালো দলটি।

ইউভেন্তুস ওয়েবসাইটে বলা হয়, পিরলো মাঝমাঠে বাতিঘরের মতো আর প্রতিপক্ষের জন্য মারাত্মক মাথা ব্যথার কারণ। তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে ইউভেন্তুস, জিতেছে তিনটি সেরি আ আর দুটি ইতালিয়ান সুপার কাপ।

ইতালির ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন পিরলো। এবারের বিশ্বকাপেও কোচ চেজারে প্রানদেল্লির প্রধান ভরসা তিনি।

‘ডি’ গ্রপে ‌চারবারের বিশ্ব চ্যাম্পিয়্নদের প্রতিপক্ষ ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টা রিকা।