জর্ডান আইয়ুর হ্যাটট্রিকে জিতল ঘানা
বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে প্রস্তুতির শেষটা দারুণ হলো ঘানার। জর্ডান আইয়ুর হ্যাটট্রিক আর আসামোয়া জিয়ানের এক গোলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা।
সোমবার মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই ঘানাকে এগিয়ে দেন আইয়ু ভাইদের ছোট জন জর্ডান।
আসামোয়ার ৪৪তম মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ঘানা।
দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জর্ডান।
আগামী সোমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘানার বিশ্বকাপ অভিযান শুরু হবে। 'জি' গ্রুপে বাকি দুই ম্যাচে আফ্রিকার এই দেশের প্রতিপক্ষ জার্মানি ও পর্তুগাল।
ব্রাজিল বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার প্রথম ম্যাচ রাশিয়ার বিপক্ষে আগামী মঙ্গলবার। 'এইচ' গ্রুপে এর পর তারা খেলবে আলজেরিয়া ও বেলজিয়ামের বিপক্ষে।
