আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন আগেই। বলেছিলেন, সময়-সুযোগ পেলে, দলের বাকিদেরও দিতে চান খেলার সুযোগ। গ্রুপ পর্ব পেরোনো নিশ্চিত হয়ে যাওয়ায় এবার বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার উপলক্ষ্য হয়ে এসেছে। জর্ডান ম্যাচে তাই দেখা যেতে পারে ভিন্ন এক একাদশকে। সেখানে নাও থাকতে পারেন আক্রমণভাগের প্রাণভোমরা লিওনেল মেসি।