ছবিতে নরওয়ের উচ্ছ্বাস, আইভরি কোস্টের হতাশা
প্রথমার্ধে এগিয়ে গেল নরওয়ে। বিরতির পর সমতা টেনে লড়াই জমিয়ে তুলল আইভরি কোস্ট। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে তাদের জালে আরেকবার বল পাঠিয়ে ব্যবধান গড়ে দিলেন আর্লিং হলান্ড। ডালাসে মঙ্গলবার ২-১ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল নরওয়ে। ম্যাচের পর যথারীতি ‘ভাইকিং রো’ উদযাপনে মাতল দলটি। হতাশায় নুইয়ে পড়ল তাদের প্রতিপক্ষরা। ছবি: রয়টার্স
