২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ডোপ টেস্টে আবারও পজিটিভ পগবা

‘বি’ নমুনার টেস্টেও ধরা পড়েছেন ইউভেন্তুসের ফরাসি এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 03:58 PM

Updated : 07 Oct 2023, 03:58 PM

গত মাসে ডোপ টেস্টের পরীক্ষায় উৎরাতে না পেরে হয়েছিলেন সাময়িক নিষিদ্ধ। পল পগবার ‘বি’ নমুনার টেস্টের রিপোর্টও ভালো আসেনি। এবারও ডোপ পরীক্ষায় ইউভেন্তুসের এই মিডফিল্ডার পজিটিভ হয়েছেন।

গত সেপ্টেম্বরের টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রার টেসটোস্টেরোনের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ফলে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

গত ২০ অগাস্টে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ৩-০ গোলের জয়ের পর দৈবচয়ন ভিত্তিতে টেস্টের অংশ হিসেবে পগবার নমুনা পরীক্ষা করা হয়। ওই ম্যাচে বেঞ্চে থাকলেও খেলেননি তিনি।

টেসটোস্টেরোন এমন এক হরমোন, যা অ্যাথলেটদের শক্তিবর্ধন করে।

প্রথম দফার পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে অ্যাথলেটরা ‘বি’ নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করতে পারেন। সেখানেও পজিটিভই হলেন পগবা। ডোপ নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে দুই থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন পগবা।