২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পরিমাণে বাড়ল উইম্বলডনের প্রাইজমানি

প্রাইজমানি হিসেবে খেলোয়াড়দের দেওয়া হবে ৪ কোটি ৪৭ লাখ পাউন্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 08:00 PM

Updated : 14 Jun 2023, 08:00 PM

উইম্বলডনের আসছে আসরের প্রাইজমানি রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে। মোট পুরস্কারের অর্থ থাকবে রেকর্ড ৪ কোটি ৪৭ লাখ পাউন্ড। ২০২২ সালের চেয়ে যা ১১.২ শতাংশ বেশি।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি) এর বুধবারের বিবৃতিতে বলা হয়, পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপদের প্রাইজমানিও বাড়ানো হয়েছে। ২০১৯ সালে অঙ্কটা ছিল যথাক্রমে ২৩ লাখ ৫০ হাজার পাউন্ড ও ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড।

২০২১ সালে বিজয়ীদের প্রাইজমানি কমিয়ে ১৭ লাখ পাউন্ড করা হয়েছিল। এরপর গত বছর তা বাড়িয়ে ২০ লাখ পাউন্ড করা হয়।

উইম্বলডন আগামী ৩ জুলাই শুরু হয়ে চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।