২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ভলিবলে জয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশ দলের আল আমিন হয়েছেন সেরা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 10:31 PM

Updated : 22 Dec 2022, 10:31 PM

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে শুভসূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছে নেপালকে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এশিয়ান সেন্ট্রাল জোনের এই প্রতিযোগিতায় ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। ২৬-২৪ পয়েন্টে প্রথম সেট জয়ের পর দল পরের দুই সেট জেতে ২৫-২২ ও ২৫-২১ পয়েন্টে।

বাংলাদেশ দলের আল আমিন হয়েছেন সেরা খেলোয়াড়।

চার দলের এই টুর্নামেন্টের বাকি দুই দল হলো কিরগিজস্তান, শ্রীলঙ্কা।