ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ
এক ম্যাচ বাকি থাকতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠল টমাস ডুলির দল।
সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হার এড়ানোর প্রয়োজন ছিল ভুটানের। শুরুটাও ভালো হলো তাদের। দ্রুত ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। নানা নাটকীয়তার পর দুই দলের ম্যাচটি হলো ড্র। তাতে বাংলাদেশ উঠে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে।
পল্টনে জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপের দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। এই ফলে শ্রীলঙ্কা ও ভুটান দুই দলেরই সেমি-ফাইনালে খেলার আশা বেঁচে থাকল।
আগামী বুধবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করা ভুটানকে তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে।
(বিস্তারিত আসছে)
